শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে গ্রেফতার রোহিঙ্গা যুবক

Download Photocard

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক।

আজ সোমবার বিকেল ৫ টায় তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। রোহিঙ্গা ওই যুবকের নাম মো. আমিন। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই রোহিঙ্গা যুবক নিজের নাম আলম মিয়া উল্লেখ করে এনআইডির জন্য আবেদন করতে শেরপুর জেলা নির্বাচন অফিসে আসেন। তিনি বাবার নাম হিসেবে আলী এবং শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবোত্তর এলাকাকে নিজের ভোটার এলাকা হিসেবে দাবি করেন।

ওইসময় তার কথাবার্তা ও নথিপত্র যাচাইয়ের সময় নির্বাচন অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন ওই যুবক। পরে জানা যায়, তার আসল নাম মো. আমিন। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মূলত মিয়ানমারের নাগরিক। তার পিতার নাম জাহিদ হোসেন ও মাতার নাম গুলবাহার।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০