শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
তাড়াশে নির্বাচনী সভায় হামলা-ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ উপজেলা অফিস সংলগ্ন নিবাসী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আমির হোসেন চাঁনের ছেলে এবং বিএল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের মেধাবী ছাত্র আল শাহরিয়া তূর্য সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) রাতে তার বাসভবনে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস।
তূর্যের বাসভবনে গিয়ে ভিপি অমর কৃষ্ণ দাস তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত তূর্যের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রুহুল আক্তার সোহেল, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা সবাই তূর্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় নিজ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন আল শাহরিয়া তূর্য। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে একই রাতে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তার মুখমণ্ডল ও দাঁতের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মুখ ও দাঁতের অস্ত্রোপচারের কারণে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে না পারায় বিশেষ পদ্ধতিতে তরল খাবার গ্রহণ করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তূর্যের চিকিৎসায় ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং সামনে আরও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। এ অবস্থায় পরিবারের সদস্যরা দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।
স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও তূর্যের দ্রুত সুস্থতা কামনা করে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পরিবারের প্রত্যাশা, সকলের দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আল শাহরিয়া তূর্য খুব শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০