শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ, ডিসপ্লে মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙগনে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি  রুমানা মাহমুদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ,ঘটে তিনি আরো বলেন, তোমরা সব সময় গরীবদেরকে সাহায্য করবে। অসহায়দের পাশে দাঁড়াবে এবং তোমরা মোবাইল ফোনে আশক্ত না থেকে তোমরা লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। তোমাদেরকে আমি আরো বলছি তোমরা সাঁতার না জানলে কখনো নদীতে নামবেনা। কিছুদিন আগে হোসেনপুরের আমাদের জুয়েলের একমাত্র ছেলে নদীতে সাঁতার না জানায় মারা গেছে। তোমরা সব সময় পরিবারের সাথে থাকবে।  মা এবং  বাবার কথা সব সময় মেনে চলবে। তোমরা মা বাবার  ভালো সন্তান  হও। তোমরা এদেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার  মো: আব্দুল জাব্বার, সিরাজগঞ্জ সদর  উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার, রাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল, সাংগঠনিক সম্পাদক  জাহিদুর রহমান তারেক, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক রিপন মিয়া,। এছাড়াও প্রিন্ট মিডিয়া সংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০