শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআন এর ছবক প্রদান অনুষ্ঠিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ সংলগ্নে অবস্থিত “সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা”য় আজ রবিবার সকাল ১১ ঘটিকায় দ্বিতীয় শ্রেনির (২য় ব্যাচের) ২০জন ছাত্র/ছাত্রীদের হাতে কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম ও এস এম ফারুক হায়দারের পরিচালনায় উক্ত ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বের আসন গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান সাহেব।

এসময় ছাত্রছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন মুফতি মাওঃ মোঃ নুরুদ্দিন নোমানী সাহেব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি মোঃ আখতারুল ইসলাম,মাও: শাহাদাৎ হোসাইন,মাও: ওবায়দুল্লাহ সহ সমাজসেবক,সাংবাদিক, অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী,অবিভাবক অবিভাবিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য, মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০