শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মন্টুকে সংবর্ধনা

Download Photocard

আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মন্টু কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মন্টু। জেলা প্রশাসকের অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। জানা গেছে,ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে পূর্বের আদেশ বাতিল করে স্থানীয় সরকার আইন,২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাধারণ সম্পাদক হওয়ায় সংগঠনের পক্ষ থেকেও তাকে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবর্ধনাসহ মিস্টি মুখ করা হয়। প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম মন্টু বলেন,জনগণের ভোগান্তি কমিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আল আমিন,আনিছুর রহমান,আব্দুর রহিম, আখতার হোসেন হিরন,সুলতান মাহমুদ,হোসেন আলী, জি এম স্বপ্না সহ অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০