শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গায় গর্বিত রত্নগর্ভা মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

Download Photocard

আখতার হোসেন হিরন :


সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল মেহমানশাহী গ্রামের সেই গর্বিত ও রত্নগর্ভা মা জহুরা খাতুন আর নেই। আজ রবিবার সকালে ধুবিল মেহমানশাহীর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী আব্দুল করিম-সহ ৭সন্তান ২পুত্রবধূ,নাতি নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​মরহুমা জহুরা খাতুন ও আব্দুল করিম দম্পতির সন্তানেরা সিরাজগঞ্জের সহ- সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এই দম্পতির ৭ সন্তান এবং ২ পুত্রবধূসহ পরিবারের মোট ৯ জন সদস্য বর্তমানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপদে কর্মরত থেকে দেশের সেবা করছেন। রত্নগর্ভা এই মায়ের সন্তানদের সাফল্যের গল্প এলাকায় দীর্ঘকাল ধরে পরিচিতি লাভ করেছে।
​সাফল্যের শিখরে থাকা এই পরিবারের ৯ জন সরকারি কর্মকর্তা হলেন,সন্তান ছানোয়ার হোসেন সাবেক মিউজিক ইন্সট্রাক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফিরোজ আহমদ সিনিয়র সহকারী শিক্ষক নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ফরহাদ হোসেন সহযোগী অধ্যাপক (বিসিএস ২২তম ব্যাচ) পদার্থবিজ্ঞান বিভাগ সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া,রফিকুল ইসলাম জেলা প্রশাসক (ডিসি) দিনাজপুর (বিসিএস ২৭তম ব্যাচ), শফিকুল ইসলাম পোস্টমাস্টার প্রধান ডাকঘর নাটোর,ফরিদুল ইসলাম কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা,বিজলী খাতুন প্রধান শিক্ষক ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুত্রবধু আজমেরী সুলতানা সহকারী অধ্যাপক (বিসিএস ৩২তম ব্যাচ) রানী ভবানি সরকারি মহিলা কলেজ নাটোর, মাহবুবা সুপ্তি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ।

আজ সকালে এই রত্নগর্ভা মায়ের অনুষ্ঠিত জানাজায় ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সোহান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রত্নগর্ভা মায়ের এই বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তাঁরা আজীবন সুস্থ থেকে ও সৎ পথে থেকে দেশের সেবা করে যেতে পারেন। ​এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সলঙ্গা ও সিরাজগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০