শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের ন্যাশনাল ফুড ভিলেজ অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নারী মোসাঃ সারমিন খাতুন (২৪), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর (মাটিকাটা ইউপি) গ্রামের মোঃ রবিউল ইসলামের স্ত্রী।

অভিযানে তার কাছ থেকে হেরোইন ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা অঙ্গীকারবদ্ধ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০