শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অত্র ইউনিয়নের হরিনচড়া বাজার নিউ ফুড ভিলেজ হোটেল প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন এর সার্বিক সহযোগিতায় অত্র ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং এত অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার চেয়ারম্যান,সাবেক সদস্য তৌহিদুল ইসলাম জুয়েল,যুবদলের যুগ্ম আহবায়ক আজমল তালুকদার,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সিসহ রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলে মরহুম শহীদ জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও কল্যাণ কামনাসহ দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০