শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আসিফ হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ৪ দিনের রিমান্ডে

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টায় জান্নাত আরা হেনরীকে সদর আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ জান্নাত আরা হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় তিনি এজাহারভুক্ত প্রধান আসামি।

গত ২৩ মার্চ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে নিহত কলেজছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম ও সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর ছেলে আসিফ হোসাইন ও তাঁর বন্ধু শাহীন শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট সকালে ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বের হন। এরপর শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেন। দুপুর পর্যন্ত আসিফ অন্য ছাত্রদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে আসামি অবৈধ পিস্তল, শাটারগান, বন্দুক, হাতবোমা, পেট্রলবোমাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। তখন আসামিরা আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাদের মরদেহ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের মরদেহ পুড়িয়ে বিকৃত করে দেওয়া হয়।

কলেজছাত্র আসিফ হোসাইনের মরদেহ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। এরপর মরদেহ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। চলতি বছরের ৪ মার্চ আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২৩ মার্চ এ মামলা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০