,
সর্বশেষ
অসুস্থ বিএনপি নেতা মারুফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন
বিভাগীয় ক্যাডেট স্থায়ীকরণ পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় প্রথম হওয়ায় মো.শফিকুল ইসলামকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুকিপূর্ণ ৩১ ইউনিয়ন, ৯৩ মেডিকেল টিম গঠন স্বাস্থ্য বিভাগের
কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
শাহজাদপুরে জুয়ার বোর্ড পুড়িয়ে দিল পুলিশ, নগদ টাকা ও ৩ মোটরসাইকেল জব্দ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড সহ অর্থদণ্ড
কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি,গ্রেপ্তার ২
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

ফটোকার্ড

মোঃ শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।

​জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন:উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ।

​বক্তারা দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ
২টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ