শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পাড়া মহল্লায় চলমান সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Download Photocard


মোঃ হোসেন আলী (ছোট্ট): ব্যবসায়ীদের সেবা মুলক বাণিজ্য সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ এর আয়োজনে  পাড়া বা মহল্লাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলমান পাড়া মহল্লায় মারামারির প্রতিবাদে বিষয়ের  উপরে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৪ জুন) সকাল ১১ টায় এস এস রোডস্থ  সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে;  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, সিরাজগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি মোঃ  হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির উপদেষ্টা  ইন্জিনিয়ার
মোঃ কামাল হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ থেকো প্রকাশিত  দৈনিক কলম সৈনিক এর সম্পাদক আব্দুল হামিদ, দৈনিক যমুনা প্রবাহ নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মজিদ সরকার,দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, দৈনিক সিরাজগঞ্আজ সংবাদ এর সম্পাদক মোঃ মাসুদ রেজা,আলোকিত বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি উদ্দিন তফিস উদ্দিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের -দপ্তর সম্পাদক শেখ মোঃ  এনামুল হক, জেলা বিএনপি  সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত মারামারির ঘটনা ঘটছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
এর ফলে স্থানীয়দের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এভাবে প্রতিনিয়ত চলতে থাকলে আমাদের নিজেদের ক্ষতি হবে এবং বাহিরের লোকজন বিনিয়োগ করবে না। তাই শহরের মারামারি/সংঘর্ষ প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক এবং ঐক্য বজায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বারবার মিমাংসা ও শান্ত রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তারপরেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙ্চুর হামলা মামলা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শহরের এক বাসায় থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। তাঁরা নিরলসভাবে প্রতিদিন শহর ও গ্রামগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতা বাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরিশেষে সাইদুর রহমান বাচ্চু তিনি আরো  বলেন, কোন প্রকার পাড়া বা মহল্লাতে মারামারি থেকে বিরত থাকতে হবে। এবং আপনাদের কে এ বিষয়ে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে । এবং  এই মারামারিতে  বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং উক্ত মারামারিতে জড়িতদের গ্রেফতারে প্রশাসনের কঠোর ভূমিকা পালনের আহব্বান জানান।
সংবাদ সম্মেলনে চেম্বারের সদস্য ছাড়াও প্রিন্ট ও ইল্ট্রেনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০