শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ০১ ডিসেম্বর ২০২৫ )  বাদ আছর ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া সাফী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও শহর ওলামা দলের আহ্বায়ক টিএম মাওলানা শরিফ উদ্দিন জামিল, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড.হাফেজ মাওলানা মোঃ কুদরত, সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মুন্সি হাবিবুল বাশার ইমন, শহর ওলামা দলের সদস্য সচিব শরিফুল ইসলাম সজীব প্রমুখ।  


এসময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য আনোয়ার হোসেন, সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল হুদা, শাহ আলী, কামরুলসহ জেলা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী এবং বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০