শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মঙ্গলবার (১৫জুলাই) সকালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

এ বিদায়ী অনুষ্ঠানে প্রকৌশলী ও উপ- সহকারী প্রকৌশলী, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক, মেসার্স আখি এন্ড বিথী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও ইউপি সদস্য আব্দুস ছালাম, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স ইকোনোমিক সিস্টেমের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান পান্না, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স সরকার কন্সট্রাকশনের স্বত্বাধিকারী শাহাদত হোসেন, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স তানজিলা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নাজমুল ইসলাম, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স ইয়াহিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ইয়াহিয়া, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স শোয়াইব কন্সট্রাকশনের স্বত্বাধিকারী স্বপন, সমিতির যুগ্ম আহ্বায়ক ও এইচ এম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আতিকুর রহমান সোহাগ, সমিতির সদস্য ও মেসার্স স্বাদ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাদরুল আলম, মেসার্স তরুন ট্রেডার্সের স্বত্বাধিকারী তরুনসহ অনান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনা চেয়ে মিষ্টি বিতরন করা হয়।
প্রসঙ্গত, সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
গত দুই বছর ধরেই সিরাজগঞ্জ এলজিইডিতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ, ঠিকাদার হয়রানি ও তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলজিইডি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগ তদন্ত করছেন।
গত রোববার (১৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয় নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে ঢাকায় এলজিইডির সদর দপ্তরে বদলি করা হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নতুন নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান সিরাজগঞ্জে যোগদান করবেন। নির্ধারিত সময়ে চার্জ হস্তান্তর না হলে সাইফুল ইসলাম স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০