শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

Download Photocard

মোঃ হোসেন আলী( ছোট্ট) :  সিরাজগঞ্জে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি সাংবাদিকগণদের অংশগ্রহণে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (  ৩০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য  অফিস সিরাজগঞ্জর আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ বদলাতে তরুণদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা হলো পরিবর্তনের প্রথম ধাপ। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন দৃঢ় পদক্ষেপ ও অব্যাহত প্রচেষ্টা। তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। তাদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবল আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান শক্তি। আজকের তরুণদের প্রতিটি ভালো উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। তিনি আরো বলেন, আমাদের সকলকে উদ্যোক্তা  হতে হবে। অনুষ্ঠানের সভাপতি উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। প্রত্যাশিত বাংলাদেশ গঠনে তরুণদের মানবিক গুণাবলী সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।তরুণদের ভবিষ্যৎ ভূমিকা, নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এসময়ে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, পরিবার পরিকল্পনা অফিস সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, কৃষি প্রকৌশলী ডএই, সিরাজগঞ্জের ফাতেমা, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী সিনিয়র যুগ্ম – আহবায়ক মোঃ আশিক, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী মূখপাত্র রাজিতা,  সাবেক সমন্বয়ক সেজান সরদার, ইশান সরদার,  সজিব সরকার, অয়োন, প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০