শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা বিএনপির দুর্দিনের সাহসী যোদ্ধা অফিস সহায়ক নজরুল ইসলাম

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর : ১৯৯৬ সালের ২৬ জুনে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের দায়িত্ব ভার কাধে নেন এক নিবেদিত প্রাণ কর্মী,সৎ,বিনয়ী ও নির্ভীক একজন মানুষ মো: নজরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দলীয় বিএনপি কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলের প্রতিটি কঠিন সময়ে,আন্দোলন-সংগ্রামের মুহূর্তে তিনি ছিলেন প্রথম সারির একজন সাহসী সৈনিক। বিএনপির সুখের দিনে যেমন হাসিমুখে দায়িত্ব পালন করেছেন,তেমনি দুর্দিনেও নির্ভয়ে কার্যালয়ের পাশে থেকেছেন। দলীয় নেতাকর্মীরা বিপদের মুখোমুখি হলেও তিনি কার্যালয় ছেড়ে যাননি। দলের প্রতি তাঁর ভালোবাসা ও নিষ্ঠা সবাইকে অনুপ্রাণিত করে। মো: নজরুল ইসলামকে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা “দলের দুর্দিনের যোদ্ধা” হিসেবে অভিহিত করেন। তাঁর পরিশ্রম,সততা ও নিরলস সেবার কারণে তিনি জেলা কার্যালয়ের সবার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্র।তিনি সবসময় হাসিমুখে দলের নেতাকর্মীদের সেবা করেন এবং কার্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করেন।

বিএনপির একাধিক নেতা বলেন, নজরুল ভাই আমাদের দলের এমন একজন সদস্য,যিনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেন না।তিনি দলের জন্য কাজ করতেই বেশি আনন্দ পান।মো: নজরুল ইসলাম বিশ্বাস করেন, বিএনপি জনগণের দল,আর জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়া-ই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, ত্যাগ ও নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির কর্মীদের কাছে তিনি এক নির্ভীক, সৎ ও নিষ্ঠাবান যোদ্ধার প্রতিচ্ছবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০