শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন রহমতুল বারী

Download Photocard

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চল পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে. এম. রহমতুল বারী ২০২৫ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

বিদ্যালয়টি একসময় ছনের ঘরে যাত্রা শুরু করলেও আজ এটি শিক্ষার আলো ছড়ানো এক আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস, আইসিটির ব্যবহার, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, খেলাধুলাসহ নানা কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন প্রধান শিক্ষক কে. এম. রহমতুল বারী।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, রহমতুল বারী সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি এখন বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন।

উল্লাপাড়া উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, আমার উপজেলা থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন রহমতুল বারী। যা এই উপজেলার শিক্ষার মানোন্নয়ন এর ধারাকে আরও তুরান্বিত করবে। তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য গৌরবের বিষয়। এই শিক্ষকের জন্য সবার কাছে দোয়া চাই। 

২০০৩ সালে চৈত্রহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন রহমতুল বারী। পরে ২০১৮ সালে পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও পরে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি গয়হাট্টা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শাহজাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক এবং টাঙ্গাইল শাহাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পারিবারিকভাবেও শিক্ষা পেশার সঙ্গে তার সম্পর্ক রয়েছে তার বাবা কে. এম. সিরাজুল ইসলামও শিক্ষক ছিলেন এবং সম্প্রতি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন।

অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ জেলার সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। আর সেই বিদ্যালয় থেকেই উঠে এলেন সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক রহমতুল বারী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০