শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কামারখন্দের বিপক্ষে উল্লাপাড়া ১-০ গোলে জয়ী

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খ্ন হাসান :

শনিবার বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের নকআউট পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কামারখন্দ উপজেলাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ।
নব্বই মিনিটের খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমনে বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি। গ্যালারী ভর্তি ১৫ হাজারের অধীক দর্শকের উপস্থিতি ও মুহুর্মুহু করতালির মধ্যে দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে উল্লাপাড়া উপজেলার ১১ নং জার্সিধারী খেলোয়াড় হাসান বিজয়সূচক একমাত্র গোলটি করলে তাদের সমর্থকরা আনন্দে মেতে ওঠে।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন টানটান উত্তেজনাপূর্ন খেলার একমাত্র গোলদাতা উল্লাপাড়ার হাসান। তার হাতে ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট তুলে দেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রকাশকের কার্যালয়েরর সহকারী কমিশনার মহসিন খন্দকার, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সজিব সরকার।
খেলা পরিচালনা করেন রেফারি আরিফ। সহকারী রেফারি ছিলেন রেজাউল করিম খোকন ও শাহীন হোসেন,চতুর্থ রেফারি ছিলেন আজমহর আলী।
ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ ও খোরশেদ আলম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০