শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ পৌর ওলামা দলের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ও দায়িত্ব হস্তান্তর

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) : সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে পৌর ওলামা দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি অনুমোদন ও দায়িত্ব হস্তান্তর
প্রদান করা  হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বার ২০২৫) বাদ এশা পৌর শহরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে বাদ এশা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এসময়ে সিরাজগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটিতে যাদেরকে মনোনায়ন প্রদান করা হয়।  তারা হলেন, নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল ও সদস্য সচিব শরিফুল ইসলাম সজীব। এসময়ে কমিটি অনুমোদনকৃত স্বাক্ষরিত আহবায়ক নবনির্বাচিত কমিটির দায়িত্ব কাগজের কপি হস্তান্তর করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় পৌর ওলামা দল,সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে ইনশাআল্লাহ।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী ও যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন প্রমুখ।এ সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০