শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি গ্রামকে ২দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন হাজী আব্দুস সাত্তার

Download Photocard


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করতে রাস্তায় নেমে পড়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার।

গত (২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার ও ২৬ নভেম্বর ২০২৫, বুধবার) সকাল থেকে ৫০জন স্বেচ্ছাসেবী নিয়ে সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি গ্রামের সকল রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা করে।

দুই দিন পরিষ্কার অভিযানে পুরো ধানবান্ধি এলাকার রাস্তা ঘাট পরিষ্কার হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের ধানবান্ধি সহ আশেপাশের এলাকায় নিজস্ব উদ্যোগে ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহন করেছেন সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ঝাড়ু হাতে নিয়ে নেমে পড়েন তিনি। দুই দিন ধরে এই পরিষ্কার কাজ করছেন তিনি।
পরিষ্কার করার সময় হাজী আব্দুস সাত্তার বলেন, রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এ নিয়ে ইসলামের নির্দেশনা পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুস্থ মনন ও রুচিবোধের পরিচায়ক। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে দেহ মন সুস্থ থাকে। আল্লাহ তায়ালাও তাদের পছন্দ করেন। তাই ইসলাম প্রতিটি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হতে বলেছে। বাড়িঘর ও তার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছে। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছে, আমাদের ঘরের ময়লা-আবর্জনা দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়।

কোনো পথচারী যেন দুর্গন্ধের ও যাতনার শিকার না হন। কিন্তু অপ্রিয় সত্য হলো, আমাদের অনেকে নিজের ঘরের ময়লা-আবর্জনা পলিথিনে ভরে ঘরের জানালার ফাঁক দিয়ে অথবা ছাদ থেকে রাস্তায় ছুড়ে মারে। অনেকে গাড়িতে কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলে দেয়। এভাবে আমরা যত্রতত্র ময়লা ফেলে দেই। এতে রাস্তা ময়লা যুক্ত হয় এবং মানুষ কষ্ট পায়। এভাবে জনগণকে কষ্ট দেওয়া থেকে ইসলাম নিষেধ করেছে। ময়লা গুলো ডাস্টবিন এবং নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষ, জীবজন্তু, পশুপাখির জন্য কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা জনসেবা এবং বড় সওয়াবের কাজ। এর ফলে বান্দা জান্নাতের অধিকারী হয়ে যায়।

সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের স্বেচ্ছাসেবী কর্মীদের উৎফুল্ল দেখা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০