শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের নামে জামায়াতের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Download Photocard

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের নামে জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যায়  রহমতগঞ্জ ৪নং মিল গেটে ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী  আনিস বলেন,জামায়াতের নেতৃবৃন্দ এক প্রেস বিফিং করে আমার বিরুদ্ধে ভোট কেনাসহ নানা প্রতিহিংসামূলক বক্তব্য প্রদান করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমি দলীয় নির্দেশনা মেনে দলের প্রচার প্রচারণায় অংশ  নিয়ে আমার এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রতীকে ভোট চাই এবং সাধারণ ভোটারদের মাঝে বিপুল পরিমান জনসমর্থন পাই। যার কারনে জামায়াতের নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে বিভিন্ন মনগড়া মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। মূলত ঘটনা হলো গত মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৪নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি মোঃ শামসুল আলম তালুকদার একটি রিকশাযোগে এক অপরিচিত লোককে সঙ্গে নিয়ে এলাকার ভিতর প্রবেশ করে। তখন আমি ওই অপরিচিত লোকটির পরিচয় জানতে চাইলে শামসুল আলম তালুকদার রিকশা থেকে নেমে বলেন আমিও ওই ব্যক্তিকে চিনি না। ইতিমধ্যে দুইটি হাইস মাইক্রোযোগে ১৫/২০ জন জামায়াতের নেতৃবৃন্দ উক্ত স্থানে উপস্থিত হয়। এসময় তাদের কথাবার্তায় মনে হয় তারা এক ধরনের মব সৃষ্টি করতে পারে এতে আমি আতংকিত হয়ে তাৎক্ষনিক আমার নেতাকর্মীদের ফোন করলে তারা এসে আমাকে উক্ত ঘটনাস্থল থেকে উদ্ধার করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন কিছুর বিনিময়ে ভোট কিনে না, বরং জনগণ ধানের শীষের প্রতীককে  ভলোবেসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী। তাই প্রশাসনের নিকট অনুরোধ তারা যেন এই ভোটকে কেন্দ্র করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য রাকিব হাসান লিংকন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি  খলিলুর রহমান সোহান, যুবদল নেতা বাবু প্রমূখ। এসময় ৪নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০