শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ স্বেচ্ছায় রক্ত দতাদের সংগঠন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স (S.B.F) উদ্যোগে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজ চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স গ্রুপ সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদেরকে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে এটা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। রক্তের গ্রুপ জানা থাকলে স্বাস্থ্য বিষয়ে অনেক উপকার হয়। আমাদের সকলের উচিত রক্ত দাতাদের সংগঠন কে সহযোগিতা করা।

এসময় সিরাজগঞ্জ মওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক জুয়েল রানাসহ মওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষক /শিক্ষিকা, কর্মকর্তা /কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০