,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় সড়কের পাশে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ; তদন্তে বন বিভাগ
তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে থানা পুলিশের আলোচনা সভা
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয়, যা বললেন সাইদুর রহমান বাচ্চু
আগামী ৩১ অক্টোবর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার,গ্রেপ্তার ৭
তাড়াশে যৌন হয়রানি মামলার আসামি গ্ৰেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র পুরস্কার বিতরণ

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজনে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মহীদুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর এ.কে.এম. রেজাউল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল,সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো:হুমায়ুন খালিদ,শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌস আরা।

প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শৃঙ্খলাবোধ,নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। একটি সুস্থ,দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার বিকল্প নেই।পাঠ্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। সিরাজগঞ্জ সরকারি কলেজ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন,নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, দায়িত্ববোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়েই আগামীর যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

উল্লেখ্য:অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান। এ সময় শিক্ষার্থীদের করতালি ও উচ্ছ্বাসে অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুনঃ