শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ -৪ আসনের এনসিপি’র মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন ধ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি

Download Photocard

মোঃ মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ধ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। ধ্যুতি অরণ্য চৌধুরী প্রীতির পৈতৃক নিবাস সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে। তাঁর বাবা চৌধুরী বখতিয়ার মামুন একজন অবসরপ্রাপ্ত ভূমি অফিস কর্মকর্তা।

ছোটবেলা থেকেই মেধাবী প্রীতি ২০১৪ সালে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু সাহিত্য বিভাগে ভর্তি হয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি অন্যতম নেতৃত্ব দেন। বিশেষ করে কবি সুফিয়া কামাল হলে নারী শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রীতির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সরকার পরিবর্তনের পর থেকে ধ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি নিজের নির্বাচনী এলাকা উল্লাপাড়ায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে এনসিপির বার্তা তুলে ধরছেন।

এ বিষয়ে জাতীয় যুবশক্তি এনসিপির সিরাজগঞ্জ জেলা মুখ্য সংগঠক মেহেদী হাসান বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে। জুলাই বিপ্লবের চেতনায় এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা উল্লাপাড়ায় দলীয় কার্যক্রম জোরদার করছি, আর এই ধারাবাহিকতায় দ্রুতি অরণ্য আপুর পরামর্শ ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি মনোনয়ন ফর্ম নিয়েছেন, এতে আমরা সত্যিই আনন্দিত। আশা করি, দল তাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০