শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন থেকে কড্ডার মোড় হয়ে যমুনা সেতুর পশ্চিম পাড় এবং উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসআই এন্টারপ্রাইজ,অভি এন্টারপ্রাইজ, জেনিন সার্ভিস ও সেবা লাইন সহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩৯০০০/-(উনচল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকালে পরিবহন কর্তৃপক্ষ সড়কে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, নির্ধারিত স্থানে যাত্রী ওঠা-নামা না করানো এবং ফিটনেসহীন গাড়ি চলাচলের অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।

এ সময় হাইওয়েতে চলাচলরত সিএনজি ও থ্রি-হুইলার চালকদের সতর্ক করা হয় এবং আইন অনুসারে চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, সড়কে নিরাপত্তা, যাত্রীসেবা ও নির্ধারিত নিয়ম মানতে বাধ্য করতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০