শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে অসুস্থ সাংবাদিকদের অনুদান ও মৃত সাংবাদিকের মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকদের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

শুক্রবার ( ১৪ মার্চ ২০২৫:খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে দুইজন সাংবাদিক ও একজন সাংবাদিকের মেধাবী  সন্তানের হাতে অনুদান ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ । এ সময় তিনি বলেন, সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের  এই ক্ষুদ্র প্রয়াস।  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথম বারের মত শিক্ষা বৃত্তি চালু করেছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ৮০% মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির  আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০% মার্ক অর্জনের প্রমান পত্র দাখিল করতে হবে।

শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স সহ সব ক্যাটাগরিতে চালু থাকবে।২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া

মেধাবে মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।   এ ছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী,দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি রফিক শহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেন সহ আরও অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০