শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খই,চিড়া এবং মুড়ি,দেখার যেন কেউ নেই

Download Photocard

তারিকুল আলম, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  বিষাক্ত হাইড্রোজ ও রাসায়নিক সার, মিশিয়ে তামরি চালের মুড়ি ও ধান দিয়ে খই এবং চিড়া  ভাজছেন শামিম শেখ  

সংশ্লিষ্ট একটি সূত্র জানা যায়  ৪ নং,শিয়ালকোল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সিলন্দা গ্রামের সৈয়দ স্প্রিং মেইল সংলগ্ন, সাবেদ আলীর, পুত্র শামীম শেখে, নামে এক ব্যক্তি ওই ভেজাল মুড়ি,খই,ও চিড়া কারখানা চালিয়ে আসছে।  বিএসটিআইর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে 

 খই চিড়া এবং মুড়ি তৈরি করা অবস্থায় গিয়ে দেখা যায় সেগুলো মেশিনে  তৈরি হওয়ার পর মাটিতে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশে সড়িয়ে ছিটিয়ে আছে।  এই কারখানাটি দেখে মনে হয় ময়লার ভাগার, এবং চাউল ও ধানের গোডাউনে গিয়ে দেখা যায় তেলাপোকা ও ইঁদুরের বাসা বেধে আছে। ওই কারখানায় কর্মরত অবস্থায় এক মহিলা কর্মচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত থেকেই আমাদের মহাজন এভাবে কারখানা চালিয়ে আসতেছে। 

এ বিষয়ে – কারখানার মালিক শামীম শেখ কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আমার এই কারখানার দীর্ঘদিন যাবত আমি চালিয়ে আসতেছি এ বিষয়ে সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের ম্যানেজ করেই, আমার এই জন্য কোন লাইসেন্স কিংবা কাগজ পত্রের  প্রয়োজন হয় না। 

এ বিষয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন,এখানে যে মুড়ি ও খই  তৈরি করা হয় এগুলো আমরা দেখি কিন্তু এগুলা দেখার পরেও আমরা কিছু বলতে পারি না এগুলো  খাবারের অযোগ্য।

উক্ত বিষয়ে সংশ্লিষ্ট  দপ্তরের  সুদৃষ্টি  কামনা করছে ভোক্তা এবং জনসাধারণ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০