শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বেলকুচি সরকারি কলেজ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ”  তারুণ্যের উৎসব-২০২৫ খ্রিঃ  সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায়  বেলকুচি সরকারি কলেজ বিজয়ী হয়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ রানারআপ হয় । 

 ,

বৃসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনেহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ  শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে  উক্ত আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক  মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ,ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও  টুর্নামেন্ট কমিটির আহবায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পুলিশ সুপার মোঃ শামসুল আলম। 

এসময়ে  বেলকুচি  সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসার মোঃ মোস্তাফিজুর রহমানের, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় হেদায়েতুল ইসলাম ফ্রুট,ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, আলামিন সেখ সহ প্রমুখ।

সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আটটি কলেজ অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়।

টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন আজমহর আলী,হাফিজুল ইসলাম, রেজাউল করিম খোকন, আবু হানিফ ও মোখলেছুর রহমান। টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন হারুন অর রশিদ খান হাসান, সদস্য ছিলেন হেদায়েতুল ইসলাম ফ্রুট ( ম্যাচ কমিশনার) আব্দুল্লাহ,আলামিন শেখ ও হামিদুল হক খোকন। খেলার  ধারা বর্ণনায় ছিলেন, প্রভাষক  আব্দুল্লাহ আল মাহমুদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০