শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে পরিবেশ ও প্রকৃতির কুড়মালি পাঠশালায় বিরল প্রজাতির কারাম গাছ রোপন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো রোপণ করা হলো বিরল প্রজাতির কারাম গাছ। এ উদ্যোগ গ্রহণ করেছে “পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ”।

দিবসটি উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কুড়মালি পাঠশালায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ৭৪টি কারাম গাছ উপহার দেওয়া হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হয় সবার মাঝে। কারাম গাছ স্থানীয়ভাবে সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বহন করে, বিশেষ করে ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের আদিবাসী সমাজে। বাংলাদেশে এই গাছের চাষ বা রোপণ খুবই বিরল।অনুষ্ঠানে পরিবেশ কর্মীরা জানান, এই উদ্যোগ শুধু গাছ রোপণ নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আদিবাসী ঐতিহ্য পুনরুদ্ধারের এক অনন্য পদক্ষেপ।পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ বলেন—বাংলাদেশে প্রথমবার কারাম গাছ রোপণের মাধ্যমে আমরা শুধু একটি গাছ লাগাচ্ছি না, বরং একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি, এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের বীজ বপন করছি।”অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০