শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ০৭ মে ২০২৬) সকাল ১০ টায় মুজিব সড়কস্হ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা এবং বেলুন উড়িয়ে দিবসটির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বিতীয় তলার হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য তাজ উদ্দিন কাউন্সিলর,সাবিনা ইয়াসমিন হাসি, আজীবন সদস্য ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট অফিসার রাকিবুল হাসান রাশেল, তাজ উদ্দিন প্রমুখ।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্য ও স্কুল,কলেজের ছাত্র /ছাত্রী এবং স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।






