শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি শহরের একডালা, কালিবাড়ী বাজার (আমলাপাড়া)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এ সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে অমর কৃষ্ণ দাস বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

প্রচারণাকালে অমর কৃষ্ণ দাসের সঙ্গে জেলা ও শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে ধানের শীষের প্রতীকযুক্ত লিফলেট, ব্যানার ও পোস্টার নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জনসম্পৃক্ততা তৈরি করেন।

নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতার নির্দেশে ধারাবাহিকভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বলেন, জনগণের মন এখন পরিবর্তনের পক্ষে, আর টুকুর নেতৃত্বেই সেই পরিবর্তন সম্ভব।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও প্রচারণায় আগ্রহ প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর এভাবে নেতাদের সরাসরি মাঠে দেখতে পাচ্ছেন তারা। অনেকেই ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রচারণার পুরো সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০