শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এঁর আয়োজনে পবিত্র আশুরা’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক  আলোচনা সভা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

Download Photocard

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে- পবিত্র আশুরা’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জ এঁর আয়োজনে- 

রবিবার (৬ জুলাই) বাদ জোহর  সিরাজগঞ্জ  জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত উক্ত  অনুষ্ঠানে, 

 ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এঁর সভাপতিত্বে প্রধান আলোচক  অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ  মাওলানা মোঃ  তরিকুল ইসলাম। এসময়ে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। 

উক্ত  আলোচনা সভায় সকলের মাঝে বক্তাগণ নানাভাবে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য  তুলে ধরেন। মুসলিম বিশ্বে এই আশুরা’র ইতিহাস অনবদ্য। আলোচনা সভা বিশেষ দোয়া– মোনাজাত  পরিচালনা করে পুরো বিশ্বের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালা’র নিকট দোয়া কামনা করা হয় ।

মূলত, মহররম চান্দ্রবছরের প্রথম মাস। সম্মানিত চার মাসের তৃতীয়। ইসলামের ইতিহাসে মহররম অত্যন্ত ফজিলতময় মাস। এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। মহররমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনার কথা বলা হলেও বিশুদ্ধ বর্ণনায় মাত্র দু’টি ঘটনার কথা জানা যায়। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদের ফেরাউন ও তার সৈন্যদের কবল থেকে মুক্তি পাওয়ার ঘটনা। যেখানে দরিয়ায় রাস্তা বানিয়ে আল্লাহতায়ালা তাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন। এই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় ফেরাউন ও তার সৈন্যদের দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করার ঘটনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০