শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রাঃ) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

জেবুন্নেসা ইয়াসমিন,সিরাজগঞ্জ :

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫খ্রীঃ) দুপুরে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে উম্মুল মোমিনিন হযরত আয়েশা ( রাঃ) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন‚ হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) ছিলেন হযরত আবু বকর (রাঃ) এর কন্যা এবং মহানবী মুহাম্মদ (সাঃ) এর তৃতীয় ও কনিষ্ঠ স্ত্রী। তিনি একজন প্রখ্যাত মুহাদ্দিছা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবতার কল্যাণে বহু অবদান রেখেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান বলেন,উম্মুল মোমিনিন হযরত আয়েশা ( রাঃ) ছিলেন একজন প্রখ্যাত হাদীসবিশারদ এবং ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবদ্দশায় এবং তাঁর মৃত্যুর পরেও তিনি প্রথম দিকের ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

খান হাসান আরো বলেন- আয়েশা সিদ্দিকা (রাঃ) ছিলেন ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর তৃতীয় ও কনিষ্ঠ স্ত্রী এবং প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ) এর কন্যা। তিনি একজন মুহাদ্দিছ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি নবুয়তের দশম বছর হিজরতের তিন বছর পূর্বে মুহাম্মদ (সাঃ) এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার উপনাম ছিল ‘উম্মে আব্দুল্লাহ’ এবং উপাধি ছিল ‘সিদ্দিকা’।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০