শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফকে পুড়িয়ে মারা ঘটনায়  সাবেক দুই এমপিসহ আ’লীগের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আওয়ামীলীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী সহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর  নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল এতথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি শুনানী করে এফআইআর (এজাহার) হিসেবে অন্তভূক্ত করতে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরকে নির্দেশ দিয়েছেন।

আসিফ হোসাইন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

মামলার উল্লেখ যোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, আওয়ামীলীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভূট্রো, চৌহালী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুল হায়দার মুন্না, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক ইউসুফ আলী, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগ, মনজুরুল ইসলাম সভাপতি সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ, সোহেল রানা সাধারন সম্পাদক সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সাথে সেখানে উপস্থিত ছিলো। দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা অবৈধ পিস্তল, সাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এসময় ছাত্র জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এসময় আসামীরা কলেজ ছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথারী মারপিট করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ সনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেষ্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ মামলা দায়ের করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০