শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কাটাখালিতে অবৈধ দখল বন্ধ ও বাসযোগ্য করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সমাবেশ

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : আমাদের কাটাখালি আমাদের দায়িত্ব এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে হকারদের নামে জায়গা দখল ও পরিবেশ নষ্ট করার পদক্ষেপ বন্ধ করে কাটাখালিকে সুন্দর ও নিরাপদ দখলমুক্ত রাখতে অবৈধ দখল বন্ধ ও বাসযোগ্য করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ মে, ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের কাটাখালি সংলগ্ন এস এস রোড ও  কাটাখালি বাসিন্দাদের আয়োজনে উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আরিফ আকন্দ।

বক্তারা বলেন, আমাদের ফুটপাটে পূর্ণবাসন করার জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাই অবশ্যই প্রশাসনিক এবং পৌরসভা খেয়াল রাখতে হবে ৬০০ হকারের ভেতর ৫০ জন হকার দিয়ে একটা আবাসিক এলাকায় পরিবেশ নষ্ট করা যাবে না। আমাদেরই মা বোন শিশুরা এখানে হাটাহাটি করে খেলাধুলা করে এই পরিবেশ যেন নষ্ট না হয় সেজন্য কাটাখালি নিয়ে সরকারকে একটা বৃহৎ পরিকল্পনা করা দরকার। সুন্দরের পাশাপাশি যদি বস্তি রাখেন ওই সুন্দরের দরকার নেই। আমরা আবারো বলি প্রশাসন এবং পৌরসভায় জিনিসটা বিবেচনা করা প্রয়োজন।

 এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সিরাজগঞ্জ জেলা জাসাস এর আহবায়ক ও সিরাজগঞ্জ রাইফেল ক্লাবের যুগ্ম সম্পাদক ও ইসলামিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের  সাবেক এজিএস মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ রানা,সাদাফ মোস্তফা,  অন্তর সেখ,নাফিজ আহমেদ মারজান, মোঃ রাফিউজ্জামান আকিব, নাফি নূর ভূইয়া, জাওয়াদ তালুকদার, তায়িব সেখ, সহ ৩ নং ওয়ার্ডের ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- এই এলাকায় নারী ও শিশুরা চলাফেরা ও খেলাধুলা করে, তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। কাটাখালিকে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে প্রশাসন ও পৌরসভার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রেখে অবিলম্বে অবৈধ দখল বন্ধ করে কাটাখালিকে দখলমুক্ত ও বাসযোগ্য রাখার দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০