শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে কিডনি অকেজো শয্যাশায়ী গণেশ রাজবংশীর পাশে দাঁড়ালেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌরএলাকার রাণীগ্রামের সেই কিডনি অকেজো শয্যাশায়ী গণেশ রাজবংশীর পাশে দাঁড়ালেন, আর্থিক সহায়তা দিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (৩ নভেম্বর-২০২৫খ্রিঃ) বিকেল ৩টার দিকে তিনি পৌরএলাকার রানীগ্রাম গণেশ এঁর বাড়িতে যান। এসময় তিনি পরিবারটি’র খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে গণেশ রাজবংশীর চলমান ডায়ালাইসিস ফি কমানোর বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গণেশের স্ত্রী তাপসী রাণী রাজবংশীর স্বনির্ভরতার জন্য খুব দ্রুত একটি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় জেলা বিএনপি’র বিভিন্ন নেতা-কর্মীরা সাথে উপস্থিত ছিলেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু বলেন, মিডিয়ায় সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। তারপর আমি ছুটে চলে আসলাম। আমি ব্যক্তিগত ভাবে আমার সাধ্যমত এ আর্থিক সহযোগিতা । ডায়ালাইসিস ফ্রি ও আর্থিক সহায়তার জন্য যা যা প্রয়োজন আমি তাও করবো -ইনশাল্লাহ ।
ধন্যবাদ জানিয়ে গণেশ রাজবংশীর ছেলে হৃদয় কুমার রাজবংশী বলেন, মিডিয়াতে সংবাদ প্রকাশ করায় আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু সাহেব আমাদের বাড়ি আসায় আশার আলো দেখছি ভালো লাগছে । তিনি আমার বাবার চিকিৎসার খোঁজ খবর নেওয়ায় সহযোগিতা করায় আশ্বাস দেওয়ায় আমরা ভরসা পাচ্ছি। এতদিন কেউ আসেনি। এখন আশার আলো দেখতে পাচ্ছি সত্যি বাচ্চু আংকেল একজন ভালো মানবতার মানুষ।
সিরাজগঞ্জ পৌরএলাকার ৭নং ওয়ার্ডের রানীগ্রামের বাসিন্দা শ্রী গণেশ রাজবংশী দীর্ঘদিন ধরে দুটি কিডনি অকেজো, হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার ছেলে হৃদয় কুমার রাজবংশী বাবার চিকিৎসার খরচ জোগাতে সমাজের সহায়তা কামনা করেছিলেন।
সংবাদটি প্রকাশের পর রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় অসুস্থ গণেশ রাজবংশীর পাশে দাঁড়ান বিএনপি নেতা জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০