শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে চালের কার্ড দেওয়ার নামে ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউলের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

ফটোকার্ড

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
ভিডব্লিউবি প্রকল্পের আওতায় দুই বছর মেয়াদী ৩০ কেজি চাল বিনা মূল্যে কার্ড করে দেওয়ার নামে উপকারভোগীদের কাছ থেকে ৪ থেকে ৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড বিএনপি রেজাউল করিমের বিরুদ্ধে। খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের রাজিয়া, সুফিয়া, মর্জিনাসহ আশপাশের এলাকার ৩০ থেকে ৪০ জন অসহায় নারীদের কাছে থেকে প্রায় দেড় দু লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে এলাকায় নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভোক্তভোগী নারীরা বার বার তাগাদা দিয়েও তাদের পাওনা টাকা তুলতে পারছেন না।

রেজাউল করিম সাটিকাবাড়ী গ্রামের মৃত মোতালেব মন্ডলের বড় ছেলে এবং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তাঁর এসব অনিয়ম ও প্রতারণা করার কারণে এলাকায় টোকাই রেজাউল নামেও পরিচিত।

জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দুইশত টাকা উপকারভোগীর নিজ সঞ্চয়ী ব্যাংক হিসাবে জমা দিয়ে ৩০ কেজি চাল সরবরাহ বাবদ জন প্রতিনিধিদের সহযোগিতায় যাচাই বাছাই করে কার্ড ইস্যু করা হয়। যা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৪—২৫ অর্থ বছরের আওতায় সরকারের ভিশন বাস্তবায়নে উপকারভোগী মহিলাদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরন করা হয়। পুষ্টি সমৃদ্ধ এ ভিটামিন চাউলের সাথে বেডিং করে ফর্টিফাইড রাইস করে প্রকল্পের সভাপতি কর্তৃক নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে প্রতি মাসে সরবরাহ করা হয়।

এদিকে এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দের চালের কার্ডের নামে উৎকোচ বাণিজ্যের বিষয়ে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০