শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন কমসূচী উদ্বোধন করলেন- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন কমসূচী উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে কালেক্টরেট ভবনের সামনে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে  জাতীয়  মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের  উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসক মুহাম্মদ  নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ শাহীনুর রহমান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তাগণ সহ মৎস্যজীবিরা  অংশ নেন।

পরে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে  আলোচনা সভা,ভিডিও চিত্র প্রদর্শণ ও সম্মাননা সনদসহ ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,  সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা অনেক। এখানকার উৎপাদিত মৎস এই জেলার মানুষদের চাহিদা মিটিয়েও বেশী থাকে। তিনি বলেন,চলনবিলের পানি প্রবাহ বন্ধ করা যাবে না,বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না,চলন বিল নষ্ট হলে দেশীয় মাছের আকাল দেখা দিবে। কারেন্ট জাল ব্যবহারে সর্তক থাকতে হবে, সবাই এক সাথে কাজ করে খাবারের উপযোগী মৎসচাষ করে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘ অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি’ তা সফল হবে। 

আলোচনা সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ  শাহীনুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, 

যমুনা নদী, চলনবিল, হুরাসাগর,নিমগাছী মৎসচাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা আজ মৎস সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মে.টন যা চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মে.টন বেশি। জেলার এই মৎস সম্পদের সংরক্ষণ,উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির জন্যেই জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এই জেলায় সাতদিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 বিশেষ অতিথির  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃহাফিজুর রহমান। জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,প্রবীণ মৎসজীবী আব্দুস সাত্তার মোল্লা,জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমাস হোসেন,সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, প্রমূখ বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় অন্যান্য  বক্তাগণ উন্মুক্ত জলাশয়ের দেশি মাছ উৎপাদনে মনোনিবেশ করার আহবান জানান। বিশেষ করে চায়না দুয়ারী জাল ব্যবহার করে পোনা মাছ ও মাছের ডিম বিনাশ করা হচ্ছে। যা সুস্বাদু মাছ উৎপাদন কমে যাচ্ছে। যা উদ্বেগের বিষয়। বক্তাগণ চলনবিল রক্ষার আহবান জানান। এ ছাড়া মাছের খাদ্যগুণ সঠিক রাখার জন্য অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহার না করার আহবান জানান। আগামী দিনে বাংলাদেশের মাছের চাহদা পূরণে সিরাজগঞ্জকে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য মৎস্যজীবিদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০