শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক আহসানুল কবির বাবু’র উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): ” সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে  ব্যক্তিগত উদ্যোগে সিরাজগঞ্জে শ্রমজীবী দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষদের  মাঝে প্রশান্তি এনে দিতে প্রায় ৫ শতাধিক বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর আহ্বায়ক আহসানুল কবির বাবু।

শনিবার (১০ মে) দুপুরে পৌর শহরের এস এস রোডে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোত বিশুদ্ধ এ পানি বিতরণ করা হয়।
এসময়ে বিতরণ কাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) মোঃ আল আমীন খান, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সদস্য হুমায়ুন আফ্রিদি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিব ও মির আকাশ সহ স্বেচ্ছাসেবক দল যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময়ে আহসানুল কবির বাবু বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক আবুল মিয়া বলেন, গরীবের মাঝে পানি বিতরণ ভালো কাজ। এই তীব্র তাপদাহের মধ্যে বাবু ভাই নিজে উপস্থিত থেকে আমাদের হাতে হাতে পানি দিচ্ছে সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য এবং তার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০