শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২০২৫ প্রতীকী ম্যারাথন উপকমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হারুন অর রশিদ খান হাসান- সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২০২৫ প্রতীকী ম্যারাথন উপকমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ( ১৪ জুলাই) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠানমালার প্রতীকী ম্যারাথন আয়োজন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রতীকী ম্যারাথন আয়োজন উপকমিটির সভা সূত্রে জানা যায়,আগামী ১৮ জুলাই ( শুকবার) সকাল ৭ টার সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ তিন ( চায়না বাঁধ) এর ৪ কিলোমিটার দৈর্ঘ্যে প্রতীকী ম্যারাথনে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও আহত পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, খেলোয়াড়,বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি,এনজিও ও মানবিক সংগঠনের প্রায় পাঁচশত প্রতিযোগীরা অংশ নিবেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ ফজলে রাব্বি, সহকারী কমিশনার মুনতাহা তাসনিম মৌ,ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলিয়া আক্তার, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড মশিউর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সজিব সরকার, মুনতাসির মেহেদী হাসান সহ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০