শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল রোড়ে, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জে, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ও জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সহযোগিতায়,আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করেন মর্জিনা খাতুন, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট, জেনন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প, ব্র্যাক।

সভায় সঞ্চালনা করেন ব্র্যাক ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর ডিস্ট্রিক্ট ম্যানেজার, মো: তারেক হাসান, সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
সভার সভাপতি মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, বাংলাদেশে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (GiHA) স্থানীয় চ্যাপ্টার সিরাজগঞ্জে দুর্যোগ বা মানবিক সংকটের সময় নারী, মেয়েশিশু ও সুবিধাবঞ্চিতদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে ও লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে স্থানীয় পর্যায়ে কাজ করবে।

এটি মানবিক সাড়া প্রদানে জেন্ডার সমতা নিশ্চিত করতে টেকনিক্যাল সহায়তা, সমন্বয় এবং সচেতনতা বাড়াতে কাজ করে, যা জাতিসংঘ বাংলাদেশ এর অভীষ্ট ৫ অর্জনে সহায়ক তিনি আরো বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,চ্যানেল টুয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার হীরুকগুণ, ব্র্যাক সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ফর ওম্যান ডেভেলপমেন্ট ( ভিডাব্লিউডি) পরিচালক হুসনে আরা জলি, এবং দৈনিক যমুনা প্রবাহের স্টার্ফ রিপোর্টার ও জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) সদস্য মোঃ হোসেন আলী ছোট্ট, প্রমুখ।
উল্লেখ্য : দুর্যোগ ব্যবস্থাপনাকে জেন্ডার সংবেদনশীল করতে ইউএনউইম্যান-বাংলাদেশের সহায়তায় ব্র্যাক বাস্তবায়ন করছে “জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প।

মুলত এই প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবপস্থাপনায় নারীর প্রয়োজনকে যথাযথভাবে এ্যাড্রেস করতে ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরী করা হচ্ছে দুর্যোগে নারীদের কথা বলার ও কাজ করার প্ল্যাটফর্ম- জেন্ডার ইন হিউম্যানেটেরিয়ান এ্যকশান বা জিহা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০