শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরে মাসিক সমন্বয় সভা ও বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই শ্লোগান নিয়ে – পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায়- সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার (৮জানুয়ারি-২০২৬ খ্রি.)সকাল১০টায় সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর হলরুমে – উক্ত মাসিক সমন্বয় সভা ও বিনামূল্যে ক্ষুরারোগের টিকাদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা’র পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা এর পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক ডাঃ অমর জ্যোতি চাকমা এবং থাইল্যান্ডের
বিশ্বখ্যাত Biogenesis Bago কোম্পানি’র এশিয়ার টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার
ডাঃ মার্ক এনথনি সি মার্কাডো বক্তব্যে রাখেন । এতে সমন্বয় সভা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, সঞ্চালনা করেন, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিরাজ উদ্দিন মিসবাহ। এসময়ে, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান সহ জেলার সকল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি হাসপাতালের সার্জনগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় অতিথিবৃন্দ দপ্তরের অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও ক্ষুরারোগ টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০