শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি ইমরান শেখ এবং সম্পাদক শামীম শাহরীয়ার রাফি

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএএস)-এর ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি অমৃত সেন (সময় টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন, উল্লাপাড়া) এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল-আমিন (গ্লোবাল টেলিভিশন, রায়গঞ্জ), জাকারিয়া হোসেন (কালবেলা) এবং আব্দুল আলীম তালুকদার (ডিবিসি নিউজ)।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জয় কুমার, জাহিদ হোসেন (আর টিভি), কাওসার হোসেন (স্টার নিউজ), ইউসুফ হোসেন (বাংলা টিভি), নাজমুল হাসান (চ্যানেল ২৪), জায়েদ খান (মাই টিভি), লিখন হোসেন (একাত্তর টিভি, উল্লাপাড়া) এবং শাহেদ হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।
সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. ইমরান শেখ ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি বলেন, সংগঠনটি সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও তারা জানান।
বক্তারা উল্লেখ করেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরা জার্নালিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম সময়ের দাবি ছিল যা এই কমিটির মাধ্যমে বাস্তবায়িত হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০