শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুর অভিযোগ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে শাহাদত হোসেন (৪৫) নামে এক সন্দেহভাজন হত্যা মামলার আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা তার শরীরে আঘাতের চিহ্নের কথা বললেও পুলিশের দাবি, শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত শাহাদত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিভিল পোশাকে একদল পুলিশ জরুরি বিভাগে শাহাদতকে ভর্তি করেন। এ সময় তার হাতের আঙুলে ক্ষতচিহ্ন ছিল। ক্ষত দেখে জানতে চাইলে পুলিশ সদস্যরা হাসপাতাল স্টাফদের পাবলিক অ্যাসল্ট বলে দাবি করেন। এরপর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে মারপিটের ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু হতে পারে বলে তার ধারণা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহবুবুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১২ নভেম্বর উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের নিচ আমিনুল ইসলাম নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামি শাহাদত হোসেন।

তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ শাহাদত হোসেনকে ডিবিতে হস্তান্তর করে। আগে থেকে তার শ্বাসকষ্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ওই আসামিকে আমরা আটক বা গ্রেফতার করিনি। তবে ডিবির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হককে শুধু তথ্য দেওয়া হয়েছিল।

তবে ডিবির এসআই নাজমুল হককেও কল করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।(জাগো নিউজ)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০