শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দলের খেলোয়াড়দের সাক্ষরিত রেজিষ্ট্রেশন ফরম হস্তান্তর

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সদর উপজেলা দলের খেলোয়াড়দের সাক্ষরিত  রেজিষ্ট্রেশন ফরম ম্যানেজার হাসান ও কোচ সিরাজী হাতে  দিয়েছেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের  সদর উপজেলা বাসিন্দা ১৮ জনের মধ্যে ১৭ জন খেলোয়াড়ের  রেজিষ্ট্রেশন ফরম  স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

রবিবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সদর উপজেলা ফুটবল দলের ১৭ জন খেলোয়াড়দের স্বাক্ষরিত রেজিষ্ট্রেশন ফরম  সত্যায়িত করে তা দলের ম্যানেজার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও কোচ জাতীয় দলের প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড় মহিউদ্দিন ইবনুল সিরাজীর হাতে তুলে দেন। 

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের স্থানীয় ১৮ জন খেলোয়াড়দের মধ্যে  যে ১৭ জন ফুটবল খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন,মোঃ ফাহিম,মোঃ মানিক,শফিকুল ইসলাম, মাহিন শেখ,ইমরোজ খান,জুলিয়াস আমর তানহা,নাঈম রহমান, মেরাজুল ইসলাম, মোঃ হৃদয়,আব্দুল আওয়াল, শহীব হোসেন,শাহীন রেজা,মোঃ শিশির, জয়ন্ত লাল,মামুন হোসেন,সৌরভ আলী শেখ ও জুহান আহমেদ।

ম্যানেজার মোঃ হারুন অর রশিদ খান হাসান ও কোচ মহিউদ্দিন ইবনুল সিরাজী।

উল্লেখ্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও সদর পৌরসভা নিয়ে ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ গ্রহণ করবে। প্রতিটি দলে  স্ব স্ব উপজেলার  ১৮ ফুটবল খেলোয়াড়কে রেজিষ্ট্রেশন করতে হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা ও সদর পৌরসভার দলে সদর উপজেলার খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন করতে হবে। কোন উপজেলার খেলোয়াড় যদি অন্য উপজেলা দলের রেজিষ্ট্রেশন করতে চায় তবে সেই খেলোয়াড়কে তার উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ছাড়পত্র নিতে হবে।

প্রতিটি দলে  ৪জন করে বহিরাগত ( দেশী-বিদেশী)  খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে খেলতে পারবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০