শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশে তরুনদের প্রাণের উচ্ছ্বাস

ফটোকার্ড


এ এস এম নয়ন খান,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে গত ০৪ ডিসেম্বর ২০২৫ইং রোজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে অনুষ্ঠিত হলো প্রথম আলোর সুধী সমাবেশ—যেখানে জেলার সাহিত্য–সংস্কৃতি, শিক্ষা, প্রশাসন ও পেশা জগতের বিভিন্ন ক্ষেত্রের সম্মানিত ব্যক্তিরা একত্রিত হয়ে মতবিনিময়ের সুযোগ পান। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণ, আলোচনায় ছিল ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন, আর তরুণদের উপস্থিতিতে ছিল উৎসাহ–উদ্দীপনার রঙ।
সুধী সমাবেশে বক্তারা উল্লেখ করেন, প্রথম আলো প্রতিষ্ঠা লগ্ন থেকেই সত্য ও সাহসী সাংবাদিকতার ধারা বজায় রেখেছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও অর্জন করেছে নানা স্বীকৃতি। ভবিষ্যতেও এই নির্ভীক ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। একই সঙ্গে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে তরুণদের দায়িত্ববোধ আরও গভীর হচ্ছে বলেও মত দেন আলোচকেরা।
আয়োজনে সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধুসভার তরুণ সদস্যদের ভূমিকা ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা, মঞ্চ ব্যবস্থাপনা, অনুষ্ঠান সমন্বয়, সার্বিক তত্ত্বাবধান—সবক্ষেত্রেই বন্ধুসভার বন্ধুরা দেখিয়েছে দক্ষতা ও আন্তরিকতা। তাঁদের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে সুশৃঙ্খল ও প্রাণময় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু , জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম , বেসরকারি সংস্থা এনডিপির পরিচালক আলাউদ্দিন খান , নাট্যব্যক্তিত্ব আহমেদ শরিফ, ধানঘরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার, সাবেক সেনাসদস্য জালাল উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী রঞ্জিত কুমার, নারী উদ্যোক্তা ফারজানা খাতুন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (হিসাব) আসলাম সরকার, বনোয়ারী লাল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, গান্ধাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি লিমন, আইয়ুব আলী, মো. আবুল কাশেম, মোছা. মাহবুবা খাতুন, সাবেক সভাপতি রাসেল সেখ, বর্তমান সভাপতি প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক এ এস এম নয়ন খানসহ বন্ধুসভার অসংখ্য সদস্য। তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানে দারুণ এক উচ্ছ্বাস যোগ হয়, যা সুধীজনেরা বিশেষভাবে প্রশংসা করেন।
বক্তারা বলেন, সুধী সমাবেশ শুধু মতবিনিময়ের প্ল্যাটফর্ম নয়, এটি সমাজে ইতিবাচক উদ্যোগ গড়ে তোলার প্রেরণার জায়গা। সিরাজগঞ্জ জেলার তরুণরা ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করে যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা শেষে অতিথিরা প্রথম আলো বন্ধুসভার সার্বিক ভূমিকার প্রশংসা করে বলেন, সমাজগঠনে এ ধরনের উদ্যোগ তরুণদের দায়িত্ববোধ আরও জোরদার করবে। আগামী দিনে সিরাজগঞ্জে আরো বড় আয়োজনের প্রত্যাশা রেখেই সুধী সমাবেশটি সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০