শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা নিয়ে ধানের শীষে ভোট চাইতে মাঠে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেয়ার পর এখন সাধারণ মানুষের কাছাকাছি বার্তাটি পৌছে দিতে ও ধানের শীর্ষ প্রতীক ভোট চাইতে মাঠে নেমেছেন সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের পুত্র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। বিশেষ করে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ৩১ দফার এ বার্তাটি পৌঁছে দিতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।  

ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের এস এস রোড ও বড়বাজারের সাধারণ পথচারী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, রিকশা শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়।

এ সময় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মোঃ শাহিন রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জাকির হোসেন, জাসাস নেতা আরিফুল ইসলাম, জেলা শ্রমিক নেতা হানিফ, মোঃ বাবলু, মোঃ মাসুদ, যুবনেতা রিপন ও অলি প্রমুখ।

এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার।’ জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।’ 

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা স্মরণ করে বলেন “যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।’ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার বার্তা সিরাজগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছি। আমার ধারাবাহিক এ কর্মসূচী অব্যাহতভাবে থাকবে ইনশাল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০