শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দুই’শো হত দরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করলো মানবিক সংগঠন সুখপাখি

ফটোকার্ড

হারুন অর রশীদ খান হাসান,সিরাজগঞ্জঃ

বুধবার দুপুরে সিরাজগঞ্জের হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দুই’শ অসহায় দরিদ্র পরিবারের মানুষদের মাঝে প্রায় সোয়া তিন লক্ষ টাকার সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন সুখপাখি।
সংগঠনটির আলোর জন্য যাকাত তহবিলের আয়োজনে সেহরি ও ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১৫ কেজি চাউল,৩ কেজি আলু,২ কেজি পিয়াজ,২ কেজি মশুরের ডাল,১ কেজি ছোলা ও ১ লিটার তেল যার মুল্য এক হাজার ৫’শ ৪৭ টাকা।
সুখপাখির সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। উপস্থিত ছিলেন সুখপাখির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রজব আলী, সহ প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল রহমান,এলাকার মুরুব্বি মোঃ মঞ্জুরুল হাসান,সুখপাখির উপদেষ্টা বাবু আহমেদ, সদস্য কামরুজ্জামান স্বপন,আবদুল হাকিম সহ সংগঠনের ছেলে ও নারী স্বেচ্ছাসেবকরা।
২০১৮ সন থেকে সুখপাখি সমাজ উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
#
ছবি সহ
হারুন অর রশিদ খান হাসান
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
০১৭১১ ৩১৭২৬৪
তারিখ ২৬.০২.২০২৫

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০