শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে নারী ও শিশু ধর্ষকদের সর্বোচ্চ  দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র  আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি  ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায়   সড়কে এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে

বুধবার  (১৯ মার্চ ২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।  শিশু আছিয়া খাতুন সহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ বছরের শিশু এবং একই মাসে শাহজাদপুর উপজেলার ৪ বছরের শিশু আপন মামাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়। এই শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের  দৃষ্টান্ত মূলক বিচারের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সহকারী কনভেনার সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপপরিচালক এনডিপি এবং উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক পিডাব্লিউডি হুসনে আরা জলি, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক এমএমইউএস শিরিন ফেরদৌসি, নির্বাহী পরিচালক কেপিইউএস মোঃ আশরাফুল আলম, নির্বাহী পরিচালক এসইউএস মোঃ আব্দুল বাতেন ভূইয়া,  মানবাধিকার কর্মী নরেশ চন্দ্র ভৌমিক, এ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, এ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, ম্যানেজার রিচার্জ এন্ড ডকুমেন্টেশন এনডিপি আতিকুর রহমান স্বাধীন, নির্বাহী পরিচালক ইডিপি আবু জাফর খান, ফোকাল পারসন, জেন্ডার কেন্দ্রিয় কমিটি এনডিপি সোমা দাস, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে দৃষ্টি প্রতিবন্ধি মোছাঃ সম্পা খাতুন  প্রমুখ।

বক্তারা বলেন নির্যাতন ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ এবং অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামের ৯ বছরের শিশু আল্পনাকে পরশী মোহাম্মদ আলী কর্তৃক ধর্ষণের শিকার এবং শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের ৫ বছরের শিশু মোছাঃ সুমাইয়া আপন মামাতো ভাই মোঃ রিশাত হোসেন কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। বক্তাগণ বলেন আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের দেশের নির্যাতনের বিচার কোথায়? আমরা দেখেছি বিভিন্ন সময় খবরে দেখা যায় বিভিন্ন দেশের সরকার নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করেন। কিন্তু আমাদের দেশে নির্যাতনের বিচার হয় তার উল্টা। বক্তারা আছিয়া সহ সকল ধর্ষণ ও নির্যাতনের দোষীদের অবিলম্বে বিচার কার্য সম্পাদন করে ফাঁসির দাবি জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০