শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে দিনব্যাপী স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর শাকিলের লিফলেট বিতরণ

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও জনমত সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল এর নেতৃত্বে সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে কর্মসূচি শুরু হয়। পরে এস এস রোড হয়ে ১ নং খলিফা পট্টি এলাকায় গিয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। এই কর্মসূচিতে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও উত্তরবঙ্গের সিংহ পুরুষ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের নির্দেশনায় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন—
৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম খোকন,৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ সেখ,জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ মঞ্জুর তালুকদার,৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহাদাত ইসলাম সাধু,জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খাইরুল হাসান,৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ বাদশা সেখ,শহর বিএনপির মহিলা দলের নেত্রী নয়ন তাঁরা,সদর থানা মহিলা দলের নেত্রী শুক তাঁরাসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।লিফলেট বিতরণকালে তানভীর শাকিল বলেন—“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে উত্তরবঙ্গের সিংহ পুরুষ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি সৎ, নিষ্ঠাবান ও উন্নয়নমুখী নেতা; নির্বাচিত হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” তিনি আরও বলেন — “বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে। দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০