শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের পাশে শালুয়াভিটা হাট, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা ব্রিজের পরেই নির্ধারিত স্থানের বাইরে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় বসছে শালুয়াভিটা হাট, যার কারণে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, শালুয়াভিটা হাট মূলত নির্ধারিত স্থানে বসার কথা থাকলেও বাস্তবে ব্রিজের পরেই সড়কের পাশে হাট বসানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, যেখানে হাট বসছে সেটি সরকার কর্তৃক নির্ধারিত জায়গা নয় এবং জায়গাটি এখনো সড়ক ও জনপদ বিভাগের অধীন বলে জানা গেছে।

সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট বসে। হাটের দিনগুলোতে সড়কের বড় অংশ দখল হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ থেকে কাজিপুরমুখী বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকাল ৪টার দিকে হাট এলাকায় গিয়ে সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। হাটের দোকান ও ক্রেতাদের ভিড়ে সড়কের পাশে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।
সিএনজি চালক রফিক বলেন, একদম রাস্তার সাথেই হাট বসেছে। এতে ব্যাপক যানজট লাগে। ফলে অনেক সময় জ্যামে আটকে থাকতে হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও সওজ এর নির্বাহী প্রকৌশলীকে ফোন করলে কেউই রিসিভড করেননি৷ এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০